আরাকান রাজসভায় বাংলা সাহিত্য :
| আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে? | উঃ রোসাং বা রোসাঙ্গ নামে। | |||
| আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকের নাম কি কি? | উঃ দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকর। | |||
| কবি আলাওল কোথায় জন্মগ্রহন করেন? | উঃ ফতেহাবাদের জালালপুরে। | |||
| মাগন ঠাকুর কে ছিলেন? | উঃ রোসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী। | |||
| ‘নসীহত নামা’ কোন জাতীয় গ্রন্থ ? কে রচনা করেছেন? | উঃ মরদন রচিত কাব্যগ্রন্থ। | |||
| “পদ্মাবতী” কোন জাতীয় রচনা? | উঃ ঐতিহাসিক প্রণয় উপাখ্যান। | |||
| কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন? | উঃ চিতোরের রানী পদ্মীনির কাহিনী। | |||
| আলাওলের অন্যান্য রচনা কি কি? | উঃ তোহফা, সেকান্দারনামা, সঙ্গীতন শাস্ত্র (রাগতাল নামা), বাংলা ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ রূপকে রচিত পদাবলী ইত্যাদি। | |||
| কার আদেশে দৌলত কাজী সতি ময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনা করেন? | উঃ শ্রী সুধর্ম রাজার আমলে তাঁর লঙ্কর উজির আশরাফ খানের। | |||
| ‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কোন শতকের কাব্য? | উঃ সপ্তদশ শতাব্দী। | |||
| সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার কোন কাব্য অবলম্বনে রচিত? | উঃ হিন্দী কবি সাধন এর ‘মৈনাসত’। | |||
| “পদ্মাবতী” কে রচনা করেন? | উঃ মহাকবি আলাওল। |