এক নজরে জাতিসংঘ

০১। জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?—

মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

–

০২। জাতিসংঘ এর নামকরণ করেন কে?—

মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

–

০৩। জাতিসংঘের নামকরণ করা হয় কবে?—

১ জানুয়ারি, ১৯৪২।

–

০৪। জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?

— মহাসচিব।

–

০৫। জাতিসংঘের সদর দপ্তর কোথায়?

— নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র।

–

০৬। জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয়—

জেনেভা,সুইজারল্যান্ড।

–

০৭। জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান

করেন— জন ডি রকফেলার জুনিয়র।

–

০৮। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি—

ডব্লিউ হ্যারিসন।

–

০৯। জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে —

২৬জুন,১৯৪৫ সালে।

–

১০। জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে—

২৪ অক্টোবর, ১৯৪৫।

–

১১। জাতিসংঘের সনদের রচয়িতা—

আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।

–

১২। প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়—

২৪শে অক্টোবর।

–

১৩। জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন

পরিষদের সদস্য? — সাধারণ পরিষদের।

–

১৪। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে

— সভাপতি।

–

১৫। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? — লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।

–

১৬। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়— ১ বছরের জন্য।

–

১৭। জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয়

— সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।

–

১৮। নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত? — ১৫টি।

–

১৯। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র — ৫টি

( চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।

–

২০। নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তরের ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়— ২বার।

–

২১। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়— ২ বছরের জন্য।

–

২২। নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়— ১ মাসের জন্য।

–

২৩। নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়— ৯টি(৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।

–

২৪। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে— বছরে দু’বার একমাস ব্যাপী।

–

২৫। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়— ৩ বছরের জন্য।

–

২৬। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি— ৫৪টি।

–

২৭।  প্রতিবছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সদস্য নির্বাচিত হয়— ১৮টি।

–

২৮। আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়

— ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে।

–

২৯। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত—

১৫ জন।

–

৩০। আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল—

৯ বছর।

–

৩১। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ?— ৬টি

(ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)।

–

৩২। জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়— সাধারণ পরিষদে।

–

৩৩। জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাক্ষর করে— ৫১টি দেশ।

–

৩৪। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন

— ট্রাইগভে লাই (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।

–

৩৫। জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন?

— ইংরেজি অথবা ফরাসি।

–

৩৬। জাতিসংঘের কোন মহাসচিব.শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান— দ্যাগ

হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।

–

৩৭। আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি—

মোনাকো। (১.৯৫ বর্গ কি.মি.)।

–

৩৮। জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি—

ট্রুভ্যালু।

–

৩৯। কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়—

পোল্যান্ড।

–

৪০। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত—
টোকিও (জাপান)।

–

৪১। জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে—

মহাসচিব।

–

৪২। অছি পরিষদ কার অধীনে কাজ করে—

সাধারণ পরিষদের।

–

৪৩। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান

— দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।

–

৪৪। জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর প্রতিষ্ঠিত— ১৭ একর।

–

৪৫। জাতিসংঘের আয়ের মূল উৎস কী— সদস্য দেশসমূহের চাঁদা।

–

৪৬। জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন— নিরাপত্তা পরিষদের।

–

৪৭। জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে— কফি আনান (ঘানা) (৭ম)।

–

৪৮। উ থান্ট কোন দেশের অধিবাসী ছিলেন— মিয়ানমার।

–

৪৯। জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত—

নিজস্ব বাজেটের ০.০১% অংশ।

–

৫০। বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে?— ২৯তম।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top